সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপবিএনপি থেকে আরও বহু নেতা পালাবেন: তথ্যমন্ত্রী

বিএনপি থেকে আরও বহু নেতা পালাবেন: তথ্যমন্ত্রী

শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকারের পাশাপাশি আরও বহু নেতা বিএনপি থেকে পালাবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, এ জন্য একটু অপেক্ষা করতে হবে। বুধবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। hasan al

সম্প্রতি তৃণমূল বিএনপিতে যোগ দিয়েই দলটির শীর্ষ নেতৃত্বে এসেছেন বিএনপির সাবেক দুই নেতা সমশের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার। সমশের মবিন চৌধুরী তৃণমূল বিএনপির চেয়ারপারসন আর তৈমুর দলটির মহাসচিব নির্বাচিত হয়েছেন। তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদাকে দলটির নির্বাহী চেয়ারপারসন নির্বাচিত করা হয়েছে।

এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, আরও বহু জন বিএনপি থেকে পালিয়ে আসবেন। কারণ যে দল নেতাদের সম্মান দিতে জানে না, আর যে দল কাউকে নির্বাচন করতে দেয় না; সে দল তো সবাই করবে না। সুতরাং শুধু শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার নয়, আরও নেতাই আসবে, একটু অপেক্ষা করুন, দেখবেন।

মির্জা আব্বাস বলেছেন, সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। এতে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, মির্জা আব্বাস সাহেব এটা গত সাড়ে ১৪ বছর ধরে বলছেন নতুন কিছু নয়।

আরও পড়ুন

সর্বশেষ