রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

 

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। শুক্রবার সকাল সোয়া ৯টায় জেলার শায়েস্তাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শায়েস্তাগঞ্জ এলাকার পুরান বাজারের পশ্চিম মাথায় সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের চাকা ফুটো হয়ে যায়। এ সময় বাসটি পাশের টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে টমটমের চার যাত্রী নিহত হন। আহত হন আরো ছয় যাত্রী। হতাহতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ