কার্যক্রম শুরু করার আগেই নগদ ফাইন্যান্স পিএলসির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। গত ১০ জুলাই ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) লাইসেন্স বাতিল চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নগদ ফাইন্যান্সের লাইসেন্স প্রত্যহারের আবেদেন গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে নগদ ফাইন্যান্স পিএলসিকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের যে লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করার আগেই নগদ ফাইন্যান্স পিএলসি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স সমর্পণের আবেদন করে চিঠি পাঠায়।
তখন আরও বলা হয়, নগদ ফাইন্যান্সের ঠিকানা ডেলটা ডালিয়া টাওয়ার, ৩৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী। একই ঠিকানা মোবাইলে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান নগদেরও। আর্থিক প্রতিষ্ঠান নগদ ফিন্যান্সের পরিচালনা পর্ষদেও রয়েছেন মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের মালিকানায় থাকা ব্যক্তি ও কর্মকর্তারা।




