প্রতি কেজি এলপি গ্যাসের দর ৯৪.৯৬ টাকা হিসেবে ১২ কেজি নতুন দর নির্ধারণ করা হয়েছে ১১৪০ টাকা। গত মাসে ১২ কেজির দর ছিল ৯৯৯ টাকা। অন্যদিকে অটোগ্যাস লিটার প্রতি ৪৬.৪৯ টাকা থেকে বাড়িয়ে ৫২.১৭ টাকা করা হয়েছে। নতুন দর সন্ধ্যা ৬ টা থেকে কার্যকর হবে।
বুধবার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করে চেয়ারম্যান মোঃ নূরুল আমিন। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মোঃ হেলাল উদ্দিন, আবুল খায়ের মোঃ আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মোঃ খলিলুর রহমান খান।
২০২১ সালের ১২ এপ্রিলের আগে পর্যন্ত এলপিজির দর ছিলকোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল দর ঘোষণার সময় বলা হয়েছিল আমদানি নির্ভর এই জ্বালানিরসৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি মূল্য ধরা হবে।সৌদির দর উঠানামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্যকমিশন অরপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে বিইআরসির ঘোষিত দর বাজারে পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে ভোক্তাদের। তাদের অভিযোগ হচ্ছে বাজারে নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা তার ইচ্ছামত দর আদায় করছেন।




