বৈচিত্রময় নানা স্বাদের মঙ্গোলিয়ান খাবারের বড় আয়োজন নিয়ে চট্টগ্রামের তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগাং-এ শুরু সপ্তাহব্যাপী মঙ্গোলিয়ান ফুড ফ্যাস্টিভ্যাল। চট্টগ্রামে দেশি-বিদেশী পর্যটক ও অতিথিরা ঐতিহ্যবাহী মঙ্গোলিয়ান খাবার ও রন্ধনপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা গ্রহণের পাশাপাশি একই ছাদের নিচে মঙ্গোলিয়ান খাবারের বৈচিত্র অন্বেষণ করার দুর্দান্ত সুযোগ পাবেন এই ফুড ফ্যাস্টিভ্যালে।
মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় পেনিনসুলা চিটাগাং এর লেগুনা রেস্টুরেন্টে মঙ্গোলিয়ান ফুড ফেস্টিভ্যালের উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। পেনিনসুলা চিটাগাং-এর জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন ও পেনিনসুলার অন্যান্য বিভাগীয় প্রধানদের সাথে নিয়ে প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মঙ্গোলিয়ান ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন।
মঙ্গোলিয়ান ফুড ফেস্টিভ্যালের সপ্তাহব্যাপী আয়োজনে ঐতিহ্যবাহী মঙ্গোলিয়ান স্যুপ এবং স্ট্যু থেকে গ্রিল করা মাংস এবং ভেজিটবলের নানা মেনু’র স্বাদ অন্বেষণ করতে পারবেন অতিথিরা। পেনিনসুলা চিটাগং-এর এক্সিকিউটিভ শেফ এবং তার চৌকস শেফ টিমের নেতৃত্বে একশ’রও বেশি বৈচিত্রময় মেনু থাকবে ফেস্টিভ্যাল ডিনার বুফেতে। মঙ্গলবার (১৩ জুন) থেকে আগামী ১৯ জুন পর্যন্ত লেগুনা রেস্টুরেন্টে মঙ্গোলিয়ান ফুড ফেস্টিভ্যাল চলবে। নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীরা ফেস্টিভ্যাল বুফে উপভোগ করতে পারবেন ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফারে। বিস্তারিত জানতে অথবা আসন সংরক্ষণের জন্য যোগাযোগ করতে হবে- +880 17 5555 4551 / +880 17 5555 4617 নম্বরে।




