ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। মোখা মোকাবেলার প্রস্তুতির অংশ
হিসেবে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর কার্যালয়কে কন্ট্রোল রুম হিসেবে চালু করা হয়েছে এবং মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নগরীর পতেঙ্গা এলাকায় মাইকিং কার্যক্রম এবং সার্বিক বিষয় পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এম রেজাউল করিম চৌধুরী। এসময় স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় ও দিক নির্দেশনা মূলক তথ্য প্রদান করেন ।
এসময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান ও সংশ্লিষ্ট অন্যান্যরা।
সিটি মেয়র বলেন, দুর্যোগ মোকাবেলায় আপনার কাজ করে যাচ্ছেন। দুর্যোগ মোকাবেলায় কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা সকলেই মিলে দুর্যোগ মোকাবেলা করবো।
ঘূর্ণিঝড়ে জরুরী বিষয়ে ও তথ্য প্রদানের লক্ষ্যে ০১৮১৫-৩৩২৩১৬ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।




