ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকরা। মোখা মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে গত ১১ মে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কনফারেন্স রুমে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম এর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) চট্টগ্রামের উপ পরিচালক হাফিজুর রহমান, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, হাসপাতালের ইনচার্জ মোঃ সেলিম আহমেদ, হাসপাতালের চীফ এডমিন অফিসার আশরাফ উদ্দৌলা সুজন, জেলা ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, নার্সিং কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার ও সংশ্লিষ্ট অন্যান্যরা।
সমুদ্র উপকূলীয় উপজেলা সন্দ্বীপ, সীতাকুন্ডা, মীরসরাই, কর্ণফুলী, বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকবেলার লক্ষ্যে ঘূর্ণিঝড় পূর্ববর্তী ঘূর্ণিঝড়কালীন সাড়া প্রদান, আশ্রয়কেন্দ্রে বয়স্ক ও শিশু, গবাদি পশু পৌঁছানোর ক্ষেত্রে সহায়তা প্রদান, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা, ঘূর্ণিঝড় চলকালীন শুকনা খাবার বিতরণ, ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার ও ত্রাণ বিতরণ পুনর্বাসনের জন্য রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা পর্যায়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম যুব স্বেচ্ছাসেবকরা একসাথে দুর্যোগ মোকাবেলায় কাজ করবে। সার্বিক প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কনফারেন্স রুম ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর কার্যালয়কে কন্ট্রোল রুম হিসেবে ঘোষণা করা হয়। ঘূর্ণিঝড়ে জরুরী বিষয়ে ও তথ্য প্রদানের লক্ষ্যে ০১৮১৫-৩৩২৩১৬ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি





