আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
পিলখানায় বিডিআর বিদ্রোহ হত্যা মামলার রায় ঘোষণা উপলক্ষে রাজধানীর আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত প্রাঙ্গণ জুড়ে তিনস্তরের নিরাপত্তা বলায় গড়ে তোলা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিচারকরা আদালতের এজলাসে আসন গ্রহণ করবেন।
পুলিশ, র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য আদালত এলাকা ঘিরে রেখেছেন। বকশিবাজার ও উর্দু রোড দিয়ে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ডগ স্কায়ার্ডও আনা হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে বেলা সোয়া ১০টা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৮২৬জন আসামিদেরকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্ররুয়ারি বিদ্রোহের নামে পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটেছিল এক নারকীয় হত্যাকা-। এ ঘটনায় ৫৭ সেনাকর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। এ ঘটনায় ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি মামলার বিচার শুরু হয়। চার বছর আট মাসে মামলাটি ২৩২ কার্যদিবস অতিক্রম করে। আজ রায় ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এ মামলার সব কার্যক্রম।




