সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়নওগাঁয় যাচ্ছেন প্রধানমন্ত্রী

নওগাঁয় যাচ্ছেন প্রধানমন্ত্রী

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আত্রাই সেতুসহ প্রায় ১শ‘ কোটি টাকা ব্যয়ে নওগাঁয় ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে মঙ্গলবার দুপুরে নওগাঁর পোরশায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা পৌনে এক টায় নওগাঁয় পৌঁছানোর কথা রয়েছে তার। প্রকল্পগুলো উদ্বোধনের পর বিকাল ৩টায় পোরসা ডিগ্রী কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দিবেন তিনি।

স্বাধীনতার ৪২ বছর পর এই প্রথম আওয়ামী লীগ সরকারের কোন প্রধানমন্ত্রী পোরশায় আসছেন। তাই প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ইতোমধ্যে মাঠ তৈরি, মঞ্চ তৈরি বিভিন্ন রাস্তায় শতাধিক তোরণ নির্মাণ, রাস্তার দুই ধারে শত শত ব্যানার টাঙ্গানোসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার বলেন, বরেন্দ্র ভূমি হিসেবে পরিচিত নওগাঁর পোরশায় স্বাধীনতার পরে এই প্রথম আওয়ামী লীগ সরকারের কোন প্রধানমন্ত্রী আসছেন। তাঁর আগমনকে সফল করতে যা যা করা প্রয়োজন তার সবটুকুই সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ