সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর এলাকায় রেললাইনের নাট-বল্টু খুলে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে রেলওয়ের মেকানিক দল ঘটনাস্থলে গিয়ে রেললাইন মেরামত করছে।

সকাল ৯টায় আখাউড়া রেলজংশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) আরএ খান জানান, চিনাইর এলাকায় রেললাইনের জোড়ার নাট-বল্টু খুলে গেছে। সেখানে রেলওয়ের মেকানিক দল কাজ করছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার অমৃত লাল সরকার জানান, রেললাইনে ত্রুটির কারণে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি কনটেইনার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, এটি নাশকতা কিনা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এটি কোনো নাশকতা নয় বলে নিশ্চিত করেছেন সেখানে অবস্থানকারী পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ