মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন ১৮ ডিসেম্বর

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন ১৮ ডিসেম্বর

মেয়াদোত্তীর্ণ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের সময় একাধিকবার নির্ধারণ করে দেওয়া হলেও— হবে হবে করেও তা আর হয়নি। সর্বশেষ গত ২৬ অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউজে নগরের ১৫ থানার সাংগঠনিক টিমের নেতাদের সঙ্গে বৈঠক করে আগামী ৪ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলনের সময় বেঁধে দিলেও সেদিন পলোগ্রাউন্ডে শেখ হাসিনার জনসভার আয়োজনে সেটাও স্থগিত হয়ে যায়। তবে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সম্মতিতে এবার ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের সময় চূড়ান্ত করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর)দুপুরে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক যৌথ সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ তথ্য জানান। আগামী ৪ ডিসেম্বরের দলীয় সভানেত্রীর সমাবেশকে সফল করতেই মূলত এ যৌথ সভার আয়োজন করা হয়।

এসম আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘নগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ৪ ডিসেম্বর করার কথা ছিল। তবে সেদিন নেত্রী চট্টগ্রামে একটি জনসমাবেশ করার আগ্রহ প্রকাশ করায় সেটি আর হচ্ছে না। পরে নেত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বললে উনি আমাকে আগামী ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশ দেন।’

তিনি আরও বলেন, ‘পলোগ্রাউন্ডের সমাবেশের প্রস্তুতির পাশাপাশি ইউনিট, ওয়ার্ড ও থানার সম্মেলনও চলবে। সব কিছু একসাথে চলবে। সব কিছু শেষ করে আগামী ১৮ ডিসেম্বর আমরা একটি সুষ্ঠু সুন্দর সম্মেলন সম্পন্ন করতে পারব বলে আশা করি।

আরও পড়ুন

সর্বশেষ