রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েশাহজালাল বিমানবন্দর থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার

শাহজালাল বিমানবন্দর থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস হাউস। উদ্ধার করা এ সোনার ওজন প্রায় সাড়ে তিন কেজি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ময়লার ঝুড়ি থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেন্টিভ টিম সোনার বারগুলো উদ্ধার করেছে। ময়লার ঝুড়িতে স্বর্ণের বারগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। বারগুলো স্কচটেপে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। সেগুলো খোলার পর দেখা যায় ভেতরে ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ