ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘সর্বদলীয় সরকার বাংলাদেশে সঠিকভাবে, দৃঢ়ভাবে, নিরপেক্ষভাবে অবাধ ও সময়মতো নির্বাচন অনুষ্ঠান করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এই প্রক্রিয়ায় যারা বাধা সৃষ্টি করবে তারা গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু। তাই বিএনপি না এলে অন্যান্য দল নিয়ে সর্বদলীয় সরকার গঠন করা হবে। শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিএনপিকে যোগ দিতে বলেছি, তারা যদি না আসে, তাহলে অন্যান্য দল নিয়ে আমরা সরকার পরিচালনা করবো।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা গণতন্ত্র ও দেশের শত্রু দেশের সংবিধান রক্ষা করতে সর্বাত্মক শক্তি দিয়ে তাদের দমন করতে সরকার বদ্ধপরিকর। দেশের জনগণ এই প্রতিহত প্রক্রিয়ায় সহযোগিতার জন্য অংশ নেবে।’




