সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়নিরদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ে জন্য চূড়ান্ত আন্দোলনে নামতে হবে :...

নিরদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ে জন্য চূড়ান্ত আন্দোলনে নামতে হবে : মির্জা ফখরুল

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নিরদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ে জন্য চূড়ান্ত আন্দোলনে নামতে হবে।’ শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার‌্যালয়ের সামনে গায়েবানা জানাজার আগে এক সংক্তিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘হরতাল চলাকালে স্বৈরাচারী সরকার ২০ গণতন্ত্রকামী মানুষকে হত্যা করেছে। এসব শহীদদের রক্তের উপর দিয়ে আমাদের শপথ গ্রহণ করতে হবে।’

ফখরুল আরো বলেন, ‘আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবো। গণতন্ত্রের সার্থে নিরদলীয় সরকারের ব্যবস্থা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে সরকারকে বাধ্য করতে হবে নিরদলীয় নিরপক্ষে সরকারের অধীনে নির্বাচন দিতে।’ এ সময় মির্জা ফখরুল নিহত বিএনপি নেতাকর্মীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

গায়েবানা জানাযায় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, লে. জেনারেল (অব.) মাহবুব উর রহমান, বিএনপি যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ঐক্যজোট নেতা আবদুল লতিফ নেজামী, লেবার পার্টির নেতা মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ