বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়১০ ও ২০ টাকার নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক

১০ ও ২০ টাকার নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ১০ ও ২০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এসব নোট বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে পাওয়া যাবে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এর পরিচালক সাঈদা খানম  নিশ্চিত করেছেন এ তথ্য। তিনি জানান, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন এ নোট দুটি ইস্যু করা হবে, যা পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০ টাকা ও ২০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার সাবেক গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হয়ে দেশের ১২তম গভর্নরের দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ১২ জুলাই তিনি বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।

আরও পড়ুন

সর্বশেষ