সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত ২৯ জন, মৃত্যু ১

চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত ২৯ জন, মৃত্যু ১

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫০০টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই দিন মৃত্যুবরণ করেছেন ১ জন। ৫ অক্টোবর  সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ দিন নতুন আক্রান্ত হওয়া ২৯ জনের মধ্যে ১৬ জন নগর এলাকার এবং ১৩ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এছাড়া নতুন মৃত্যুবরণ করা ১ জন উপজেলার বাসিন্দা। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, করোনা সংক্রমণের হার কিছু নিম্নগামী হলেও এখন শঙ্কামুক্ত নয় চট্টগ্রাম। সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা। ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান বলেন,  চলাচলে বিধিনিষেধ তুলে দেওয়া মানে এই নয় যে করোনা সংক্রমণ কমে গেছে, করোনা আর হবে না। নিজেকে এবং পরিবার সুস্থ রাখতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক।

আরও পড়ুন

সর্বশেষ