আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১টায় সংবাদ সম্মেলনে দলের অবস্থান ব্যাখ্যা করবেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারে থাকা ২০ উপদেষ্টার মধ্যে থেকে ১০ জনের সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাবের বিষয়ে দলের অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরার জন্য এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস আজ মঙ্গলবার বিডিসময় টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।



