মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর মেডিকেটেড মশারি ও সুরক্ষা সামগ্রী বিতরণ

রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর মেডিকেটেড মশারি ও সুরক্ষা সামগ্রী বিতরণ

RCY_0207আজ ৪ সেপ্টেম্বর জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত মেডিকেটেড মশারি ও সুরক্ষা সামগ্রী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর বাস্তবায়নে গাউছিয়া কমিটি, বাক প্রতিবন্ধী, শ্রবণবন্ধী, দুস্থ, অসহায়দের মাঝে বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আব্দুল জব্বার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, করোনা রোগী সেবা ও দাফন কাফন ইউনিটের প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব  উদ্দিন বখতিয়ার, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল,  সিটি রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার মোঃ আবদুর রহিম আকন, মহানগর গাউছিয়া কমিটির সেক্রেটারী আলহাজ মোহাম্মদ আবদুল্লাহসহ অন্যান্য গনামান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট যে ভূমিকা রেখেছে তা সত্যিই প্রশংসিত। সকলকে স¦াস্থ্য বিধি মেনে করোনা প্রতিরোধ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ সকলকে বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ