সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিএনপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

বিএনপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনীর গাড়ি ভাঙচুর করে ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

অসুস্থ হয়ে পড়া বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দেখতে সোমবার রাতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বেগম খালেদা জিয়া। রিজভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয়া শেষে রাত ১১টা ১০ মিনিটে অফিসের নিচে নামেন তিনি।  এ সময় তার নিরাপত্তা বাহিনীর গাড়ির পাশের জানালার কাচ ও পেছন দিকে ভাঙচুর করে সুলতান সালাউদ্দিন টুকুকে টেনে হেঁচড়ে ধরে নিয়ে যায় পুলিশ। টুকু ওই গাড়িতেই ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ