সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়সুবিধাজনক অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড

সুবিধাজনক অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে বোলারদের কল্যাণে সুবিধাজনক অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। চা বিরতি পযন্ত মাত্র ৫৪.৪ ওভারে ২২৮ রানেই বাংলাদেশের সেরা পাঁচ উইকেট তুলে নিয়েছে তারা। অবশ্য বৃষ্টির কারণে পরের সেশনে আর খেলা হয়নি। তবে বৃষ্টি ভেজা মাঠ থেকে সুবিধা নিয়ে দ্বিতীয় দিন সকালেই বাংলাদেশের বাকী উইকেটগুলি তুলে ফেলতে চায় সফরকারীরা।

সোমবার প্রথম দিনের খেলা শেষে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে রস টেলর বলেন, ‘উইকেট অনেক শুকনো এবং অনেক সজীব। মাত্র ৫৫ ওভারের মতো ম্যাচ হয়েছে আজ। পিচে এখনও কিছু বাউন্স রয়েছে। বেশি আমার মনে হয় এ পিচ থেকে স্পিনাররা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে কিছুটা সাহায্য পাবে। তবে হ্যা চট্টগ্রামের সঙ্গে এ পিচের অনেক পার্থক্য রয়েছে। আসলে দিন আরও পার হওয়ার পর বলা যাবে এটা কেমন আচরণ করবে।

বৃষ্টি ভেজা উইকেট নিয়ে তিনি বলেন, আমার মনে হয় বৃষ্টি কাল (মঙ্গলবার) আমাদের পেসারদের কিছুটা বাড়তি সুবিধা এনে দেবে। আগামীকাল সকালে দ্বিতীয় বল নেয়ার আগেই এটা তাদের কাজে লাগাতে হবে। কাল আমাদের প্রধান লক্ষ্য থাকবে দ্রুত তাদের উইকেটগুলো তুলে নেয়া।

ম্যাচ নিয়ে তিনি বলেন, চা বিরতিতে যাওয়ার আগে পরপর দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলাম আমরা। এটা আমাদের জন্য অনেক স্বস্তিদায়ক। তবে এখনও আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে।

তামিমের উইকেট নিয়ে তিনি বলেন, আসলে এক ব্যাটসম্যানকে দু’দুবার সুযোগ দেয়ার পর এমনিতেই গতিটা কমে আসে। তবে আমি আশা করছি টেস্টেও ফলাফলের ক্ষেত্রে এটা খুব বড় প্রভাব ফেলবে না। আমার মনে হয়নি রান খুব বেশি উঠেছে। মার্শাল ও তামিম খুবই আক্রমণাত্মক ছিল। এটা তাদের দলের অন্য খেলোয়াড়দেরকেও বোধকরি প্রভাবিত করেছিল। তারা বাউন্ডারিতেই রান করছিল।

আরও পড়ুন

সর্বশেষ