সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া

১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও মির্জা আব্বাস, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. রেজানুল্লাহ শাহিদীসহ ১৮ দলের নেতারা।

সূত্রে জানা গেছে, বিরোধী জোটের পরবর্তী আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করতে জোটের এ বৈঠক ডাকা হয়েছে। এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সর্বদলীয় সরকারের প্রস্তাব নিয়েও আলোচনা হবে। পরে আনুষ্ঠানিকভাবে  বৈঠকের বিষয়ে জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে শনিবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কালকের বৈঠকের বিষয়গুলোও আজকের বৈঠকের আলোচনায় অংশ পাবে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ