মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে ১৩ নং দক্ষিণ মাদার্শা ৬,৭,৮,৯ নং ওয়ার্ড ছাত্রলীগ।
১৬ ডিসেম্বর সকালে বিজয় র্যালি ও আলোচনা সভা শেষে দক্ষিণ মাদার্শার নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।সেখানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ,শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় উপস্থিত থেকে ছাত্রলীগ নেতা ইফতেকার হোসেন ইমু’র সভাপতিত্বে এবং এম.এইচ.চৌধুরী জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বিপ্লবী সভাপতি ও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এম.এ.মজিদ,এসময় আরো বক্তব্য দেন ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইফতেখার বেলাল।
প্রধান অতিথির বক্তব্যে এম.এ মজিদ বলেন,
আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধের অপশক্তিরা এখনো সজাগ,তারা নতুন ষড়যন্ত্র করে সরকারকে প্রশ্নবিদ্ধ করার পায়তারায় ব্যস্ত। এই অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্হানে থাকতে হবে। তিনি ছাত্রলীগকে আগামীর দিনগুলোতে আরো সুসংগঠিত হতে এবং আগামীতে যে কোন পরিস্থিতি একসাথে মোকাবেলা করার আহ্বান জানান।
শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বিধান বড়ুয়া,মহিউদ্দিন বাবলু,ইউনিয়ন ছাত্রলীগ নেতা আদনান আহমেদ চৌধুরী,জামশেদুল আলম জুয়েল, অভি বড়ুয়া,ফাহিম,আরিফ,হিয়াম প্রমুখ




