রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বুড়িগঙ্গার বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সন্ধ্যায় বুড়িগঙ্গার বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার সমস্ত আনুষ্ঠানিকতা।

মহালয়ার ঘট স্থাপনের মধ্য দিয়ে দুর্গা দেবী ধরায় (বাবার বাড়ি) আসেন ৪ অক্টোবর। গত বৃহস্পতিবার (ষষ্ঠী) বোধনের মধ্য দিয়ে মা দুর্গাকে বেলতলায় রাখা হয়। শুক্রবার সপ্তমীতে দুর্গা দেবীকে বেলতলা থেকে আমন্ত্রণ জানিয়ে পূজামণ্ডপে আনা হয়।

শনিবার অষ্টমী তিথিতে অষ্টমী ও কুমারী পূজা গ্রহণ করেন মা। রোববার নবমীতে মূল পূজার কাজ শেষ হয়। আর দশমীতে দপর্ণ বিসর্জনের মধ্য দিয়ে মা দুর্গা আবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে গেলেন।

আরও পড়ুন

সর্বশেষ