সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়খুলনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

খুলনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

খুলনা মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ জামাল হোসেনকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে ৮টায় নগরীর রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কয়েকজন সন্ত্রাসী গতিরোধ করে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বুকে ও গলায় দু’টি গুলিবিদ্ধ হলেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন সোনাডাঙ্গা মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান।

আরও পড়ুন

সর্বশেষ