স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
জাতীয় ক্রীড়া পরিষদের পঞ্চম তলার সভাকক্ষে তিন ক্যাটাগরিতে বিসিবি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত। বিসিবি’র ২৬ পরিচালকের মধ্যে ১৯ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে।
চারটি পদের জন্য বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বিভাগের দুই জন, রাজশাহী বিভাগের একজন এবং সার্ভিসেস কোটায় একজন পরিচালক নির্বাচিত হবেন। ঢাকা বিভাগে পরিচালক পদে নির্বাচন করছেন, মির্জা জিল্লুর রহমান, এ এম নাঈমুর রহমান (দুর্জয়) ও মনজুর কাদের। রাজশাহী বিভাগে একটি পরিচালক পদের জন্য রফিউল সামস প্যাডী ও সাইফুল আলম স্বপন নির্বাচন করছেন। ‘সি’ ক্যাটাগরি হচ্ছে সাবেক ক্রিকেটারদের বিভাগ। এই ক্যাটাগরিতে গাজী আশরাফ হোসেন লিপু ও খালেদ মাহমুদ সুজন একটি পদের জন্য নির্বাচন করছেন।




