ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিমানবন্দর কাস্টমসের গোয়েন্দা সহকারী কমিশনার রাশেদুল হাসান জানান, বুধবার সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ০৪৭) একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে ৬ নম্বর বডিং ব্রিজ এলাকায় একটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ব্যাগের মধ্যে ১০ কোটি ৩০ লাখ টাকার সৌদি রিয়াল উদ্ধার করা হয়।




