সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আলীমের রায়: প্রতিক্রিয়া নেই বিএনপির

আলীমের রায়: প্রতিক্রিয়া নেই বিএনপির

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

সালাউদ্দিন কাদের চৌধুরীর পর এবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলের আরেক শীর্ষ নেতা আবদুল আলীমের বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডের রায়েও কোনো প্রতিক্রিয়া নেই বিএনপি। তবে দলের মধ্যে আলোচনা করে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হতে পারে জানা গেছে।

বুধবার দুপুরে আলীমের রায় ঘোষণার পর দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া নেই। দলের মধ্যে আলোচনা করে পরে এ বিষয় জানানো হবে।”

এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ফাঁসির রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। সে রায়ের পরও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি বিএনপি। তবে রায় ঘোষণার দুইদিন পর দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তিনি ন্যায়বিচার পাননি বলে অভিযোগ করে দলটি।

আরও পড়ুন

সর্বশেষ