সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনএস আলম গ্রুপ এবার দাঁড়ালেন হাওর অঞ্চলের কৃষকের পাশে

এস আলম গ্রুপ এবার দাঁড়ালেন হাওর অঞ্চলের কৃষকের পাশে

চট্টগ্রাম থেকে নিজেদের পরিবহনে (এস-আলম বাস) হাওর অঞ্চলে ধান কাটার জন্য শ্রমিক আনা নেওয়া করবেন দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে হাওর অঞ্চলের বিভিন্ন জেলায় আজ রোববার (১৯ এপ্রিল) বিকালে চট্টগ্রাম থেকে ধান কাটার শ্রমিক পাঠানো শুরু হয়েছে।

প্রথম দফায় পাঁচটি গাড়িতে করে শ্রমিক যাচ্ছে। এভাবে মোট ৪০ টি যাত্রীবাহী বাসে করে এক হাজার শ্রমিক পাঠানো হবে ধান কাটার জন্য।

নগরীর রাহাত্তার পুল কেবি কনভেনশন সেন্টারের সামনে থেকে শ্রমিক পাঠানোর এ আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন ডিসি সাউথ মেহেদী হাসান, এডিসি আব্দুর রউফ, বাকলিয়া থানার পুলিশ ইনচার্জ নিজাম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাগণ।

মোট ৪০ টি যাত্রীবাহী বাসে করে এক হাজার শ্রমিক পাঠানো হবে ধান কাটার জন্য।

উল্লেখ করা প্রয়োজন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে খাদ্য সংকটে সতর্ক থাকার পাশাপাশি খাদ্য উৎপাদনে সক্রিয় থাকার জন্য গত কয়েকদিন ধরে নির্দেশনা দিচ্ছেন। করোনাকালে বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থার সংকট এবং সাপ্লাই চেইন ব্যাহত হওয়ার পটভূমিতে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষার জন্য দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান জনাব সাইফুল আলম মাসুদ বেশ কার্যকরী ও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ইতিমধ্যে স্বাস্থ্য, সংবাদকর্মী ও পুলিশ প্রশাসনের সুরক্ষার জন্য বেশ কয়েক দফায় ৫ হাজার উন্নতমানের পিপিই প্রদান করেছেন এস আলম গ্রুপ।

ধান কাটার জন্য শ্রমিক পরিবহনে নিজেদের প্রতিষ্ঠানের যাত্রীবাহী বাস দিয়ে সহায়তার পর আসছে নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ সহায়তার এক বড় চমক-এমন আভাস দিয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যানের পি.এস আকিজ উদ্দিন চৌধুরী। তবে এ ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

আকিজ উদ্দিন চৌধুরী আরও জানান, মোট এক হাজার শ্রমিককে দিয়ে আসবে এবং নিয়ে আসবে আমাদের পরিবহনের ৪০টি যাত্রীবাহী নতুন বাস।

আরও পড়ুন

সর্বশেষ