সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......১৬ অক্টোবর ঈদুল আযহা

১৬ অক্টোবর ঈদুল আযহা

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

রবিবার সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা গেছে। আগামী ১৬ অক্টোবর পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। রবিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়।

 

ধর্ম প্রতিমন্ত্রী হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করায় তিনি এ সভায় উপস্থিত থাকতে পারেন নি। তবে ধর্মসচিব কাজী হাবিবুল আওয়ালসহ কমিটির সব সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

 

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল বলেন, চাঁদ দেখা গেছে। ১৬ অক্টোবর ঈদ হবেই। এ নিয়ে আর কোনো দ্বিধা নেই।

 

তিনি আরো বলেন, রংপুর বিভাগের গাইবান্ধা ও ঠাকুরগাঁওয়ে এ চাঁদ দেখা গেছে। সে হিসেবে ১৬ অক্টোবর পবিত্র ঈদুল আযহা উদযাপন করা হবে।

 

১৪৩৪ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং পবিত্র ঈদুল আযহার তারিখ নির্ধারণে রবিবার সন্ধ্যায় (বাদ মাগরিব) জাতীয় বায়তুল মোকাররমের সভাকক্ষে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আরও পড়ুন

সর্বশেষ