রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়২ -৮ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী চলবে জনশুমারি ও গৃহগণনা

২ -৮ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী চলবে জনশুমারি ও গৃহগণনা

আগামী বছরের ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী চলবে জনশুমারি ও গৃহগণনা। আগের বছরগুলোতে আমাদের গণনা নিয়ে নানা প্রশ্ন থাকলেও এবারের জনশুমারি ও গৃহগণনায় কোন প্রশ্নের সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ১৭ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ঢাকা বিভাগের জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে বিভিন্ন জেলার প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান নিয়ে অনেক মহলে হাসাহাসি হত। এখন আর সেই দিন নেই। এবারের পরিসংখ্যানের পর এ ধরনের মন্তব্য করতে পারবে না।

তিনি বলেন, আইএমএফ, বিশ্বব্যাংক আজকাল তাদের ডকুমেন্টে আমাদের পরিসংখ্যান ব্যবহার করে। উল্লেখ করে সোর্স হিসেবে বিবিএস, বাংলাদেশ। আমরা এখন গর্ববোধ করি। অনেক মহল আগে এটা নিয়ে হাসাহাসি করত। কিন্তু এখন সেই দিন নাই। আমরা উত্তরোত্তর আরও ভালো করব। জনশুমারি ও গৃহগণনা ২০২১’ প্রকল্পের আওতায় এ শুমারি পরিচালিত হচ্ছে। এর বাস্তবায়ন করছে বিবিএস। এতে খরচ হচ্ছে ১ হাজার ৭৬১ কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ১ হাজার ৫৭৮ কোটি ৬৮ লাখ এবং বৈদেশিক অর্থায়ন ১৮৩ কোটি ১১ লাখ টাকা।

এমন এ মান্নান বলেন, এ প্রকল্পের আওতায় বিভিন্ন জিনিস আমরা ক্রয় করব। ক্রয় সম্পর্কে আমাদের জনগণের প্রচণ্ড আগ্রহ আছে। এটা খুব ভালো। তারা জানতে চায়, আমরা কোথায় কী কিনছি, কত টাকায় কিনছি, কেন কিনছি, এর চেয়ে আরও কম দামে বাজারে ছিল কিনা। ক্রয়ের ব্যাপারে আমরা সাবধানতা অবলম্বন করব। তিনি বলেন, আগের তুলনায় চারগুণ সম্মানী দেয়া হবে মাঠপর্যায়ের তথ্যগ্রহণকারী কর্মকর্তাদের। এ সম্মানী দ্রুত প্রদান করতে হবে। আমি সচিব ও প্রকল্প পরিচালককে এ টাকা দ্রুত প্রদানের অনুরোধ করব। প্রকল্পে অর্থ খরচের বিষয়টি নিজে তদারকি করবেন বলেও জানান মন্ত্রী এম এ মান্নান। এই শুমারির কাজ ২০১৯ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ