রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সংবিধান বেদ, বা্ইবেল বা কোরআনের মতো কোন ঐশী গ্রন্থ নয় : মাহবুবুর...

সংবিধান বেদ, বা্ইবেল বা কোরআনের মতো কোন ঐশী গ্রন্থ নয় : মাহবুবুর রহমান

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

সংবিধান বেদ, বা্ইবেল বা কোরআনের মতো কোন ঐশী গ্রন্থ বা বানী নয় যে এটা পরিবর্তন করা যাবে না  বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য লে.জে.অব. মাহবুবুর রহমান।

রোববার জাতীয প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘নির্বাচন একদলীয় না বহুদলীয়, রাজনৈতিক সমোঝোতা না সহিংসতা, জনমনের শান্তি না উৎকন্ঠা, কোন পথে সরকার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, ধর্ম গ্রন্থের পরিবর্তন করা যায় না। কিন্তু সংবিধান পরিবর্তন করা যায়। কারণ এটা মনুষ্য সৃষ্টি। এ পর্যন্ত জনস্বার্থে  ১৪ বার সংবিধা্ন পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে দেশের জনগনসহ সারা বিশ্বের মানুষ আজ উদ্বিগ্ন। ভবিষ্যতে কি হতে যাচ্ছে এটা নিয়ে সবাই শঙ্কিত।

তিনি বলেন, সবাই চায় দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন হোক। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে এটা কোন নির্বাচনই না। এটা হবে জনগনের সাথে প্রতারণা, ছলনা ও লুটেরা নির্বাচন। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার শুভ বুদ্ধির উদয় হোক। অবিলম্বে সংলাপের মাধ্যমে সমোঝোতায় আসুন। আমরা সংঘাত চাই না।

তিনি বলেন, বাংলাদেশের যত সন্মান সরকার এক এক করে সব নষ্ট করছে। ড. ইউনুস এর জলন্ত প্রমাণ। সরকার ড. ইউনুসকে বার বার লাঞ্চিত করে আক্রোশ মুলক পদক্ষেপ সারা বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করছে।

তিনি বলেন, সরকার জনগনের উপর দাড়িয়ে গনগনকেই উপেক্ষা করছে। বিরোধীদলকে কোনঠাসা করছে। নিশ্চিন্হ করে দিতে চাইছে। বিরোধীদল জনগণের কথা বলছে তাই বিরোধীদলেরও উপর নিপিড়ন চালানো হচ্ছে।  তিনি বলেন, এখনো সময় আছে পার্লামেন্টে এনে তত্ববধায়ক সরকার পূর্নবহার করুন্ এটাই দেশকেত রক্ষা করার একমাত্র উপায়।

সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড. আহমেদ আযম খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর অব. হানিফ, সংগঠনের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরি, সাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী ভুইয়া প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ