বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রতিবাদী জনগনের ভয়ে রিমোট কন্ট্রোলে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন...

প্রতিবাদী জনগনের ভয়ে রিমোট কন্ট্রোলে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন : আনু মুহাম্মদ

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদিস্য সচিব অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ অভিযোগ করেছেন, ‘‘প্রতিবাদী জনগনের  ভয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে সরকার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারবে না।’’

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ভারতীয় আইন অনুযায়ী বনভূমির ২৫ কিলোমিটারের মধ্যে কোনো  বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায় না। কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নিজেই বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে  রিমোট কন্ট্রোলের মাধ্যমে সুন্দরবনের কাছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।

আনু মুহাম্মদ বলেন, জনগণকে বিভ্রান্ত করতে সরকার বলে বেড়াচ্ছে যে, এই প্রকল্পের কারণে সুন্দরবন ধ্বংস হবে না। তিনি বলেন, ভারতের এই অন্যায় কাজে বাংলাদেশ সরকার সাহায্যের হাত বাড়িয়েছে। এভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষ বন্ধুত্ব করতে পারবে না। অধ্যাপক আনু মুহাম্মদ অভিযোগ করেন, সরকার বিশেষজ্ঞদের মতামত গ্রহণ না করে ব্যবসায়িদের স্বার্থে দেশের একটা বড় ক্ষতির পাশাপাশি  জনগনের সঙ্গে  প্রতারণা করেছে। তিনি বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির বিষয়ে জনসাধারণের কাছে প্রকাশিত সরকারি তথ্যের সঙ্গে বাস্তবতায় প্রচুর গোঁজামিল রয়েছে।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম ফিরোজ আহমেদের সভাপতিত্বে এবং বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব  আব্দুল মতিনের  পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির  অধ্যাপক এম এম আকাশ, কৃষিবিজ্ঞানী অধ্যাপক সদরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবুল বাশার, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল্লাহ হারুন চৌধুরী, প্রকৌশলী ইনামুল হক প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ