ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় দুটি আন্তনগর ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তাদের শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
সোমবার দিবাগত রাত ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষে ১৫ জনের প্রাণহানি ঘটে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। সংঘর্ষে উদয়ন এক্সপ্রেসের দুটি বগি দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।




