আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমূহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও প্রতিষ্ঠান একাধিক কর্মসূচি হাতে নেয়। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ, কবর জেয়ারত, দোয়া ও মোনাজাত। এতে বক্তারা বলেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন গণমানুষের নেতা। তিনি সকল পরিচিতি ছাপিয়ে রাজনীতিবিদ পরিচয়েই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ ও অভিভাবক ছিলেন। আখতারুজ্জামান চৌধুরী বাবু শুধু ব্যক্তি নন তিনি একটি প্রতিষ্ঠান। তাঁর আদর্শকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
আনোয়ারা : নিজস্ব সংবাদদাতা জানান, আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুকে পরম শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে স্মরণ করেছে আনোয়ারা এবং দক্ষিণ চট্টগ্রামের মানুষ। গতকাল সোমবার ছিল প্রয়াত বাবুর ৭ম মৃত্যুবার্ষিকী ছিল। এ উপলক্ষে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে খতমে কোরআন ও দোয়া মাহফিল। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা আনোয়ারার হাইলধর গ্রামে এ নেতার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে তার বড় ছেলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি প্রয়াত পিতার কবরে পুষ্পস্তবক অর্পণ ও জেয়ারত করেন। এসময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রনিসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদ, আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশন, আনোয়ারা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দের পক্ষ থেকে কবরে ফুল দেয়া হয়।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু ভাই নেতৃত্বের প্রতি বিশ্বস্ত থাকার শিক্ষা দিয়েছেন। তিনি সকল পরিচিতি ছাপিয়ে রাজনীতিবিদ পরিচয়েই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সামরিক স্বৈরশাসকের মন্ত্রী হবার প্রলোভন তাকে টলাতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাবু ভাইকে শ্রদ্ধা করতেন। আওয়ামী লীগের রাজনীতির উজ্জ্বল নাম আখতারুজ্জামান চৌধুরী বাবু’র স্মৃতি অম্লান হয়ে থাকবে। তিনি বলেন, বাবু ভাই একজন ধনাঢ্য ব্যক্তি হলেও তার বাড়িতে সর্বসাধারণের অবাধ যাতায়াত ছিল। নেতৃত্বের মধ্যে মতান্তর থাকলেও ভিন্নমতাবলম্বীদের সাথে তিনি সৌজন্যতা দেখাতেন। গণমানুষের নেতা ছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু ভাই। তিনি ব্যবসায়ীদের সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন এবং তাদেরও নেতা ছিলেন। দলের ঐক্যের প্রতীক আখতারুজ্জামান চৌধুরী সর্বক্ষেত্রে সফল মানুষ ছিলেন। সোমবার দুপুরে নগরীর আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, দক্ষিণ জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃব্যে তিনি একথা বলেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, নিজ গুণে সাধারণ মানুষের কাছে বেঁচে আছেন জননেতা আখতারুজ্জামান চৌধুরী। সকল প্রলোভনকে উপেক্ষা করে তিনি আওয়ামী লীগে বিশ্বস্ততার সাথে ছিলেন আবার নির্যাতনের মুখেও ছিলেন অকুতোভয়। বাবু ভাই কথা ও কাজে এক থাকতেন। রাজনীতিতে শ্রদ্ধা, সৌজন্যতা ও সম্মান প্রদর্শন দরকার। বাবু ভাইয়ের দৃষ্টান্ত আমরা অনুসরণ করলে আমাদের রাজনীতি সুন্দর হবে।
স্মরণসভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, আবু সাঈদ, আবু সুফিয়ান, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, স্বাস্থ্য সম্পাদক তিমির বরণ চৌধুরী, আ. লীগ নেতা আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, এডভোকেট মুজিবুল হক, বিজয় কুমার বড়–য়া, মোস্তাক আহমদ আঙ্গুর, চেয়ারম্যান নাসির আহমদ, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান, সম্পাদক আতাউল করিম, আ. লীগ নেতা মাহফুজুর রহমান মেরু, সফিউল আলম, রেজাউল করিম বাবুল, নুরুল আবছার হিরা, মো. নাছির উদ্দিন, খালেদা আক্তার চৌধুরী, কাজী শারমিন সুমী, ববিতা বড়–য়া, রেহেনা আক্তার কাজেমী প্রমুখ। সভাশেষে জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মরহুম নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন।
বাঁশখালী : বাঁশখালী সংবাদদাতা জানায়, আওয়ামী লীগের প্রেসিডিসয়াম সদস্য আখতারুজ্জমান চৌধুরী বাবু’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঁশখালীতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (৪ নভেম্বর) বিকেলে বাঁশখালী পৌর সদরের গ্রিনপার্ক কমিউনিটি সেন্টারে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার শমশুল আলম ছিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদত আলম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ চৌধুরী, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মো. ইয়াছিন, প্রবীণ আওয়ামীলীগ নেতা পুলিন বিহারী সুশীল, ইলিয়াছ সওদাগর, নীলকন্ঠ দাশ, হামিদ উল্লাহ হামিদ, আবদুল অদুদ লেদু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, শেখ হাসিনার হাতে দেশ থাকলে দেশ এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নাই। আখতারুজ্জমান চৌধুরী বাবু আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ ও অভিভাবক ছিলেন। এই ত্যাগী নেতার কথা আজীবন বাঁশখালীবাসী মনে রাখবেন উল্লেখ করে তিনি বলেন, তৃণমূলের নেতকর্মীরাই আওয়ামীলীগের প্রাণশক্তি। নৌকা যার হাতে থাকবে সেই প্রকৃত আওয়ামীলীগ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহানগর ইউনিট : সাবেক সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আক্তারুজ্জামান চৌধুরী বাবুর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল গতকাল সোমবার বাদ মাগরিব নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ইমাম মাওলানা ফজল আহমদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, খোরশেদ আলম (যুদ্ধাহত), রফিকুল ইসলাম, কোতোয়ালী থানা কমান্ডার সৌরিন্দ্রনাথ সেন, পাহাড়তলী থানা কমান্ডার হাজি জাফর আহমদ, বন্দর থানা কমান্ডার কামরুল আলম যতু, সদরঘাট থানা কমান্ডার জাহাঙ্গীর আলম, পতেঙ্গা থানা কমান্ডার মো. জাগির হোসেন, চান্দগাঁও থানা কমান্ডার মো. কুতুব উদ্দিন, আকবর শাহ থানা কমান্ডার মো. সেলিম উল্লাহ, ডেপুটি কমান্ডার মো. নূর উদ্দিন, হালিশহর থানার ডেপুটি কমান্ডার মো. ময়নুল হোসেন, খুলশী থানার ডেপুটি কমান্ডার লিয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ, শহিদুল ইসলাম দুলু প্রমুখ।
ইউসিবিএল আঞ্চলিক কার্যালয় : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম জোনাল অফিসে ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে ইউসিবিএল চট্টগ্রাম অঞ্চলের রিকভারি হেড মোসলেহ্ উদ্দীন মনসুরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর সন্তান ব্যাংকের পরিচালক আসিফুজ্জান চৌধুরী জিমি এবং ব্যাংকের ভাইস চেয়ারম্যান বজল আহমদ। দোয়া মাহফিলে চট্টগ্রাম অঞ্চলের শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
ইউসিবিএল জামাল খান শাখা : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউসিবিএল ব্যাংক আগ্রাবাদ শাখার উদ্যোগে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শাখা ব্যবস্থাপক আহমেদ সাইফুদ্দীন খালেদের (খসরুর) সভাপতিত্বে সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন শাখার অপারেশন ম্যানেজার মোহাম্মদ নাসির, কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, রাশিদুল ইসলাম, মো. আনিসুর রহমান, মো. ইকবাল হোসেন প্রমুখ। বক্তারা মুক্তিযুদ্ধে আখতারুজ্জামান চৌধুরী বাবুর অবদানের কথা গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা সভাশেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ : তৎকালীন আনোয়ারা-পশ্চিম পটিয়া সংসদীয় আসনের সাংসদ, আ. লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দক্ষিণ জেলা আ. লীগের সভাপতি মরহুম আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ বটতলী শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আ. লীগের এডহক কমিটির কার্যনির্বাহী সদস্য এডভোকেট সালাহউদ্দিন আহমদ চৌধুরী লিপু। কলেজ ছাত্রলীগ নেতা মো. আজগরের সভাপতিত্বে ও মো. হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম নবাব, উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়–য়া, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. নেজামউদ্দিন মাসুদ, বটতলী ৬নং ওয়ার্ড আ. লীগের সা. সম্পাদক এস এম জসিমউদ্দিন, যুবলীগ নেতা মো. মোকতারুজাজামান, যুবলীগ নেতা আবু তাহের, আ. লীগ নেতা মো. রফিক, মো. জাহাঙ্গীর আলম, মো. কায়সার। বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ নেতা জিয়াউল হক, মো. রায়হান, মো. সোহেল, মো. কায়সার, মো. জনি, মো. তৌহিদ, মো. মোরশেদ, এহেছান প্রমুখ। সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা পরিচালনা করেন অধ্যাপক মো. খোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ চৌধুরী লিপু বলেন, মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু একজন বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। আখতারুজ্জামান চৌধুরী বাবু শুধু ব্যক্তি নন তিনি একটি প্রতিষ্ঠান। তাঁর আদর্শকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। পরিশেষে মরহুমের বিদেহী আত্মার শান্তির জন্য মাগফেরাত কামনা করেন।




