বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর বোর্ড রুমে ২৪ অক্টোবর ২০১৯ তারিখ পরিচালনা পর্ষদের ৪৭৯তম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ। সভায় পর্ষদের পরিচালক নীলুফার আহমেদ, অতিরিক্ত সচিব, মহাপরিচালক-২, প্রধানমন্ত্রীর কার্যালয়; মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, প্রফেসর ও চেয়ারম্যান, মার্কেটিং বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; তপন কুমার ঘোষ, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক, জনতা ব্যাংক লিঃ; বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তীসহ উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর পর্ষদের সভা অনুষ্ঠিত



