রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়রূপপুরে দেশের প্রথম পরামাণাবকি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রূপপুরে দেশের প্রথম পরামাণাবকি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

পাবনার রূপপুরে দেশের প্রথম পরামাণাবকি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১১টা ২০মিনিটে পদ্মা নদীর তীরে দুই হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই প্রকল্পের প্রথম পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে রূপপুরে আসেন তিনি। এরপর তিনি সরাসরি প্রকল্প মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

রাশিয়ান ফেডারেশনের সাবেক প্রধানমন্ত্রী ও রাশিয়ার আনবিক শক্তি কর্পোরেশন রোসাটমের মহা পরিচালক সের্গেই ভি কিরিয়েনকোও, শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে  রাশিয়ার পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটমের সঙ্গে সহযোগিতা চুক্তি করেছে বাংলাদেশ।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সূত্র জানায়, ২০১১ সালের ২ নভেম্বর রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী রাশিয়া এ কেন্দ্র নির্মাণসহ অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে সহায়তা করবে। এছাড়া দীর্ঘ মেয়াদে জ্বালানি সরবরাহ এবং ব্যবহৃত জ্বালানি ফেরত নেবে রাশিয়া।

চলতি বছরের গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরের সময় সমরাস্ত্র কেনা ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে রাশিয়ার কাছ থেকে ১২ হাজার কোটি টাকা পেতে তিনটি ঋণ চুক্তি সই হয়। এর মধ্যে সেনা ও বিমানবাহিনীর সমরাস্ত্র কেনার জন্য প্রায় ৮ হাজার কোটি টাকা এবং রূপপুর পারমাণুবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ৪ হাজার কোটি টাকার ঋণ নেয়া হবে।

গত ২ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ের কাজ একনেকে অনুমোদিত হয়। এরপর গত ২৭ জুন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের (জেএসসি অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট) সঙ্গে প্রথম চুক্তি সই হয়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮৭ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন এক হাজার ৮৭ কোটি টাকা। বাকি অর্থ ঋণ দেবে রাশিয়া। ২০১২-১৩ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এ প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৪২ কোটি ৪০ লাখ টাকা।

প্রধানমন্ত্রী জেলার আরও ৩০টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন। এর মধ্যে ১২টির উদ্বোধন ও ১৮টি কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন তিনি। পরে বেলা ৩টায় রূপপুর মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ