বরাবরের মতো এবারো ব্যক্তি শ্রেণীর কর দাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর নীতি বিভাগের সদস্য সৈয়দ আমিনুল করিম।
আজ সোমবার তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরো জানান, ঈদ-পুজা মিলিয়ে অক্টোবরে ১০ থেকে ১২ দিনের মতো ছুটি থাকবে। তার আগে করদাতাদের একটি প্রস্তুতির বিষয় আছে। মূলত এ বিষয়টি বিবেচনায় রেখেই সময় বাড়ানো হযেছে।
এনবিআরের আরেক কর্মকতা জানান, এবার ইটিআইএন চালু করা নিয়ে জটিলতাও রিটার্ন জমার সময় বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
নিয়ম অনুযায়ী, আজ ৩০ সেপ্টেম্বর ছিল আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন।