চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা ইটভাটার শ্রমিক বলে জানান স্থানীয়রা।
রাঙ্গুনিয়া থানার কর্তব্যরত পরিদর্শক মো. ইসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ভোরের দিকে শ্রমিকেরা রাস্তার পাশে ঘুমাচ্ছিলেন। একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। চারজন ঘটনাস্থলেই মারা গেছেন। নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তিনি আরও বলেন, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।




