মানবাধিকার সংস্থা ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রের জামিন নামঞ্জুর করেছেন ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল।
বুধবার জামিনের আবেদন শুনানি শেষে এ আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম।
আগামী ২১ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করে ওই দিন অপর অভিযুক্ত ‘অধিকার’ পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলসহ আদিলুরকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।




