রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......‘নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন

‘নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

‘নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন। এ সময়ে সরকারি কর্মকর্তারা কথা না শুনলে, নির্দেশ না মানলে তাদের কপালে দুঃখ আছে’। এভাবেই সরকারি কর্মকর্তাদের হুঁশিয়ারী দিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষেদ আয়োজিত ‘বর্তমান সরকারের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ক্ষমতা হস্তান্তরের আগপর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন শেখ হাসিনা। এ সময়ের মধ্যে কোনো সরকারি নির্দেশ অমান্য করলে কর্মকর্তাদের কপালে দুঃখ আছে।

তিনি বলেন, নির্বাচন হবে না-গণমাধ্যমে এমন খবর থাকলেও গ্রাম-গঞ্জে ঠিকই নির্বাচনের হাওয়া বইছে।

সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ