শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল

ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ প্যানেলের নুরুল হক নুর ১১ হাজার ৬২ ভোট পেয়ে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্মিলিত শিক্ষার্থী সংসদের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।

এছাড়া জিএস পদে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান পান ৬ হাজার ৬৩ ভোট।

এজিএস পদে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ১৫ হাজার ৩০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেন পেয়েছেন ৫ হাজার ৮৯৬ ভোট।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নিচে পূর্ণাঙ্গ ফলাফল দেওয়া হলো-

সভাপতি : নুরুল হক নুর  (১১০৬২) ভোট
সাধারণ সম্পাদক : গোলাম রাব্বানী ( ১০৪৮৪) ভোট
সহসাধারণ সম্পাদক : সাদ্দাম হোসেন (১৫৩০১) ভোট
স্বাধীনতা সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক : সাদ বিন কাদের চৌধুরী (১২১৮৭) ভোট
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : আরিফ ইবনে আলী (৯১৫৪) ভোট
কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক : লিপি আক্তার (৮৫২৪) ভোট
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : শাহরিমা তানজিনা অর্নি (১০৬০৪) ভোট
সাহিত্য সম্পাদক : মাজহারুল কবির শয়ন (১০৭০০) ভোট
সংস্কৃতি সম্পাদক : আসিফ তালুকদার (১০৭৯৯) ভোট
ক্রীড়া সম্পাদক : শাকিল আহমেদ তানভীর (৯০৪৭) ভোট
ছাত্র পরিবহন সম্পাদক : শামস ই নোমান (১২১৬৩) ভোট
সমাজসেবা সম্পাদক : আক্তার হোসেন (৯১৯০) ভোট

সদস্য :
যোশীয় সাংমা চিবল (১২৮৬৮) ভোট
রকিবুল ইসলাম ঐতিহ্য(১১২৩২) ভোট
তানভীর হাসান সৈকত(১০৮০৫) ভোট
তিলোত্তমা শিকদার(১০৪৬৬) ভোট
নিপু ইসলাম তন্বী(১০৩৯৩) ভোট
রাইসা নাসের(৯৭৬৮) ভোট
সাবরিনা ইতি(৯৪৫০) ভোট
রাকিবুল হাসান রাকিব(৮৬৭৩) ভোট
নজরুল ইসলাম(৮৫০৯) ভোট
ফরিদা পারভীন(৮৪৬৯) ভোট
মাহমুদুল হাসান(৭৯৭৮) ভোট
সাইফুল ইসলাম রাসেল(৭৮১২) ভোট
রফিকুল ইসলাম সবুজ(৬৫১৭) ভোট

ডাকসু নির্বাচনের ফলাফল

ক্রম ভিপি জিএস এজিএস
১ নুরুল হক নুর (বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ) গোলাম রাব্বানী (ছাত্রলীগ) সাদ্দাম হোসেন (ছাত্রলীগ)

হল সংসদ নির্বাচনের ফলাফল

ক্রম হল ভিপি জিএস এজিএস
১ সলিমুল্লাহ মুসলিম হল মুজাহিদ কামাল উদ্দিন (ছাত্রলীগ) জুলিয়াস সিজার তালুকদার (ছাত্রলীগ) নওশের আহমেদ (ছাত্রলীগ)
২ ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্ হল হোসাইন আহম্মদ সোহান (ছাত্রলীগ) ইরফানুল হাই সৌরব (ছাত্রলীগ) সোহেল আহমদ মিলন (ছাত্রলীগ)
৩ জগন্নাথ হল উৎপল বিশ্বাস (ছাত্রলীগ) কাজল দাশ (ছাত্রলীগ) অতুনু বর্মন (ছাত্রলীগ)
৪ ফজলুল হক মুসলিম হল মাহমুদুল হাসান তমাল (স্বতন্ত্র) মাহফুজুর রহমান (ছাত্রলীগ) সাহিনুর রহমান (ছাত্রলীগ)
৫ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সাইফুল্লাহ আব্বাসি অনন্ত (ছাত্রলীগ) তৌফিকুল ইসলাম (স্বতন্ত্র) সুরাপ মিয়া (ছাত্রলীগ)
৬ রোকেয়া হল ইশরাত জাহান তন্বী (ছাত্রলীগ) সায়মা আক্তার প্রমী (ছাত্রলীগ) ফাল্গুনী দাস তন্বী (ছাত্রলীগ)
৭ মাস্টারদা সূর্যসেন হল মারিয়াম জামান খান সোহান (ছাত্রলীগ) সিয়াম রহমান (ছাত্রলীগ) মোরশেদ সালাম (ছাত্রলীগ)
৮ হাজী মুহম্মদ মুহসীন হল শহিদুল হক শিশির (ছাত্রলীগ) মেহেদী হাসান মিজান (ছাত্রলীগ) সাদিল আব্বাস (ছাত্রলীগ)
৯ শামসুন নাহার হল শেখ তাসনিম আফরোজ (স্বতন্ত্র) আফসানা ছপা (স্বতন্ত্র) ফাতিমা আক্তার (স্বতন্ত্র)
১০ কবি জসিম উদ্দীন হল মো. ফরহাদ আলী (ছাত্রলীগ) ইমাম হাসান (ছাত্রলীগ) সাইফুল ইসলাম (ছাত্রলীগ)
১১ স্যার এ. এফ. রহমান হল আব্দুল আলীম খান (ছাত্রলীগ) আব্দুর রহিম সরকার (ছাত্রলীগ) আল আমিন (ছাত্রলীগ)
১২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল আকমল হোসেন (ছাত্রলীগ) মো. মেহেদী হাসান শান্ত (ছাত্রলীগ) মো. জুলফিকার হাসান (ছাত্রলীগ)
১৩ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শরিফুল ইসলাম শাকিল (ছাত্রলীগ) হাসিবুল হোসেন শান্ত (ছাত্রলীগ) আব্দুল্লাহ আল মুমিন আবির (ছাত্রলীগ)
১৪ বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সুস্মিতা দে (স্বতন্ত্র) সাগুফতা বুশরা মিশান (স্বতন্ত্র) মুন্নী আক্তার (স্বতন্ত্র)
১৫ অমর একুশে হল মো. মেহেদী হাসান সুমন (ছাত্রলীগ) আহসান হাবীব (ছাত্রলীগ) আলিফ আল আহমেদ (ছাত্রলীগ)
১৬ বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল রিকি হায়দার আশা (স্বতন্ত্র) সারা বিনতে জামাল (ছাত্রলীগ) সাবরিনা স্বর্ণা (ছাত্রলীগ)
১৭ বিজয় একাত্তর হল সজীবুর রহমান সজীব (ছাত্রলীগ) আহসান নাজমুল হাসান নিশান (ছাত্রলীগ) মুহাম্মদ আবু ইউনুস (ছাত্রলীগ)
১৮ কবি সুফিয়া কামাল হল তানজিনা আক্তার সুমা (স্বতন্ত্র) মুনিরা শারমিন (স্বতন্ত্র) লুৎফুন্নাহার (স্বতন্ত্র)
আরও পড়ুন

সর্বশেষ