সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআর্ন্তজাতিক নারী দিবস উদযাপনে সংশপ্তক ইয়াং লিডারস্ ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আর্ন্তজাতিক নারী দিবস উদযাপনে সংশপ্তক ইয়াং লিডারস্ ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Songshoptaque -Young leaders Forum (2)ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আর্ন্তজাতিক সংস্থা একশনএইড বাংলাদেশের সার্বিক সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায়  বাস্তবায়িত “সাসটেইনেবল এন্ড রেসপনসিবল একশনস্ ফর মেকিং ইন্ডাস্ট্রিজ কেয়ার (শ্রমিক) প্রকল্পের কার্যক্রম এলাকা বায়েজিদ,সাগরিকা ও কালুরঘাট এলাকার প্রশিক্ষিত যুব শ্রমিকদের সমন্বয়ে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনে গার্মেন্টস শ্রমিকদের অর্থনৈতিক উন্নয়নে  আরো কার্যকর যোগাযোগ স্থাপন,শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ঠ বিভিন্ন এ্যাডভোকেসী কার্যক্রম ও বিভিন্ন ইস্যু ভিত্তিক ক্যাম্পেইন পরিচালনা এবং বিভিন্ন বিভিন্ন দিবস উদযাপনে  জন্য  গঠিত  সংশপ্তক ইয়াং লিডারস্ ফোরাম এর সমন্বয় সভা গত  ১লা মার্চ,২০১৯  রৌফাবাদ মাষ্টার ক্যাফে নারীমঞ্চে  অনুষ্ঠিত হয়। সংশপ্তক ইয়াং লিডারস্ ফোরামের সাধারণ সম্পাদক সারিয়া আকতার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভার সভাপতিত্ব করেন সংশপ্তক ইয়াং লিডারস্ ফোরাম সভাপতি চুমকি মহাজন। সভার আলোচ্য বিষয় ছিল ঃ ইয়াং লিডারস্ ফোরাম এর ভবিষ্যত পরিকল্পনা , ৮ই মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে করণীয় , সাংগঠনিক সম্পাদক পদে নাম পরিবর্তন, কমিটির মিটিং সময় নির্ধারন্ ও সাংগঠনিক বিবিধ । সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংশপ্তক ইয়াং লিডারস্ ফোরামের সহসভাপতি জুয়েল রানা । সভায় আরো মূল্যবান পরামর্শমূলক আলোচনায়  সহ সভাপতি  চম্পা আকতার,  নির্বাহী সদস্য পদে নাজমা আকতার ও মোহাম্মদ আবদুল মজিদ কালুরঘাট নারী মঞ্চ ক্যাফে সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন এবং রৌফাবাদ মাস্টার ক্যাফে নারীমঞ্চের সভাপতি মোহাম্মদ সোহেল সংশপ্তক শ্রমিক প্রকল্পের লীড ট্রেইনার জয়নাব বেগম চৌধুরী, ক্যাফে সুপারভাইজর দিপ্তী রাণী সরকার,ক্যাফে স্টাফ তানিয়া আকতার অংশগ্রহন করেন। আর্ন্তজাতিক নারী দিবস ২০১৯  উদযাপনে করণীয় এবং দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন সংশপ্তক শ্রমিক প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান । সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয় । তন্মধ্যে  ৬ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রবর্তকমোড়ে আয়োজিত  মানব বন্ধন এবং ৮ মার্চ শিশু একাডেমীতে, আলোচনা সভা ও উন্নয়ন মেলা  মেলায় অংশগ্রহন , সাগরিকা, রৌফাবাদ ও কালুরঘাট ক্যাফেতে আলোচনা সভা ও  দেয়ালিকা প্রকাশ ,সাংগঠনিক সম্পাদক  নুরনবী বিদেশ চলে যাওয়ায় তার স্থলে সাগরিকা ক্যাফে সদস্য মোহাম্মদ আবদুল মজিদকে সাংগঠনিক সম্পাদক পদে পদায়ন, প্রতি দুইমাস অন্তর পর্যায়ক্রমে রৌফাবাদ, সাগরিকা ও কালুরঘাট নারীমঞ্চে নিয়মিত সভা আয়োজন  করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভাপতির বক্তব্যে সংশপ্তক ইয়াং লিডারস্ ফোরাম এর সভাপতি চুমকি মহাজন বলেন ঃ যেহেতু এই ফোরামটি গঠিত হয়েছে তিনটি এলাকার সদস্যদের নিয়ে সেহেতু যে যার অবস্থানে থেকে যার যার এলাকার ক্যাফেকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় তার কাজ করতে হবে। কারখোনার শ্রমিকদের সাথে আন্তঃযোগাযোগ বাড়াতে হবে এবং ক্যাফে কার্যক্রম নিয়ে কথা বলতে হবে এবং  শ্রমিকদেরকে শ্রম আইন সম্পর্কে শিখাতে হবে। চা-চক্রের মাধ্যমে সভার সমাপ্ত ঘোষনা করা হয় ।
আরও পড়ুন

সর্বশেষ