সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপএরশাদ চারদিনের সফরে রংপুর যাচ্ছেন

এরশাদ চারদিনের সফরে রংপুর যাচ্ছেন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চারদিনের সফরে রংপুর যাচ্ছেন। ৩মার্চ সকাল ১০টায় হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। রংপুরের একটি হোটেলে অবস্থান করে হুসেইন মুহম্মদ এরশাদ ব্যক্তিগতভাবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এসময় তার সফরসঙ্গী হিসেবে থাকবেন, জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার।  ৬ ফেব্রুয়ারি বিকেলে রংপুর সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা করবেন এরশাদ। জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারির দপ্তর থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ