খাদিজাতুল আনোয়ার ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে। তিনি উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য । কক্সবাজার সদরের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরীর সহধর্মিনী কানিজ ফাতেমা আহমেদ। টানা পাঁচবার কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পদে আছেন তিনি। পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে প্রথম নারী হিসেবে সংসদে যাওয়ার সুযোগ পেলেন বাসন্তী চাকমা। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচিতদের।



