মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসাদার্ন ইউনিভার্সিটি পরিদর্শন করলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

সাদার্ন ইউনিভার্সিটি পরিদর্শন করলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

SU VISIT Nowfelসাদার্ন ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন  শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সাদার্ন ইউনিভার্সিটির আমন্ত্রণে ২১ জানুয়ারি নগরের মেহেদীবাগ ক্যাম্পাসে তিনি এ সফরে আসেন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সাদার্ন পরিবারের পক্ষ থেকে নওফেলকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সাদার্ন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান ও উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা।

এসময়  উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ট্রাস্ট ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী ও  শফিক উদ্দিন, ট্রাস্টি বোর্ডের  প্রতিষ্ঠাতা সদস্য  আব্দুস সালাম, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী, লোকমান হাকিম, প্রফেসর ড. ইসরাত জাহান এবং উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ। পরে শিক্ষা উপমন্ত্রী নওফেলের সাথে শিক্ষা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাদার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্যরা।  এসময় ইউনিভার্সিটির সার্বিক উন্নয়ন ও ভবিষ্যতে আরও সাফল্যের পথে এগিয়ে নিতে মন্ত্রীর আন্তরিক সহযোগিতা কামনা করেন সাদার্ন পরিবার। এর আগে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি চট্টগ্রামে এসে পৌঁছলে তাকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সাদার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান ও উপাচার্যসহ প্রতিনিধি দলের সদস্যরা।

আরও পড়ুন

সর্বশেষ