চট্টগ্রাম-৯ আসনের (কোতোয়ালি-বাকলিয়া) বিএনপির প্রার্থী কারাবন্দি ডা. শাহাদাত হোসেনের বাসায় পুলিশ তল্লাশির নামে পরিবারের সদস্যদের হয়রানি করার অভিযোগ করেছেন তাঁর মা শায়স্তা খানম। ১৭ ডিসেম্বর বিকেল ৪টায় নগরের বাদশা মিয়া সড়কে শাহাদাতের বাসায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।
শায়স্তা খানম বলেন, রোববার রাত তিনটার দিকে একাধিকবার কলিং বেল দেয়। বাসার কাজের লোক গিয়ে ডোর ভিউ দিয়ে দেখেন বেশ কয়েকজন লোক দাঁড়ানো। পরে তারা আমাকে এসে বিষয়টি বললে, আমি জিজ্ঞেস করি আপনারা কারা? তখন তারা পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। তিনি বলেন, এসময় পুলিশ সদস্যরা বাসা তল্লাশি করেন। আমি তাদের প্রশ্ন করি, শাহাদাত-তো কারাগারে তারপরও আপনারা বাসায় কেন? শাহাদাতের প্রচারণায় হামলা চালানো হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন শায়স্তা খানম।




