শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআ.লীগ নেতাকর্মীদের আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই: মোশাররফ

আ.লীগ নেতাকর্মীদের আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই: মোশাররফ

আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ১৭ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, এখন আমাদের আত্মতৃপ্তির কোন সুযোগ নেই। প্রত্যেক নেতাকর্মীকে বুঝাতে হবে একটি কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমাদের। গণমানুষের ভোট নৌকার পক্ষে আদায় করার জন্য তাদের দ্বারে দ্বারে গিয়ে বুঝাতে হবে। এখন প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।

তিনি বলেন, ‘৩০ ডিসেম্বরের ভোটযুদ্ধে নৌকার বিজয় নিশ্চিত হলে এ বিজয়ের মাসে আরেকটি ঐতিহাসিক বিজয় অর্জিত হবে। এ বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ আগামী এক দশকের মধ্যে উন্নত দেশে মর্যাদার লক্ষ্য পূরণে কয়েক ধাপ এগিয়ে যাবে। এর মধ্য দিয়ে শেখ হাসিনার অক্লান্ত অবদানে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়িত হবে।

১৯ ডিসেম্বর দুপুরে নগরের লালদীঘি ময়দানে চট্টগ্রামের ১৬ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীদের পরিচিত সভা হবে বলে ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ১৯ ডিসেম্বর বুধবার দুপুর ২টায় লালদীঘি ময়দানে চট্টগ্রামের ১৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণী বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিচিতি সভায় তৃণমূল পর্যায়ের প্রতিটি থানা, উপজেলা এবং মহানগরের থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, মহাজোটসহ ১৪ দলের শরিক দলের নেতাকর্মীদের যোগদানের আহ্বান জানান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের বর্ধিত সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল সরকার, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, একেএম সিরাজুল ইসলাম, উত্তর জেলার সহ-সভাপতি অধ্যাপক মাঈনুদ্দিন, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, অ্যাডভোকেট ফখরুদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ