শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন১৬ বছরে পদার্পণ করলো এপিক প্রপার্টিজ

১৬ বছরে পদার্পণ করলো এপিক প্রপার্টিজ

নান্দনিকতার ছোঁয়া ও আধুনিক নির্মাণশৈলীর সমন্বয় সুনামের সাথে ১৬ বছরে পদার্পণ করলো আবাসন খাতে স্বনামধন্য প্রতিষ্ঠান এপিক প্রপার্টিজ লিমিটেড। ১৫ ডিসেম্বর নগরীর চট্টেশ্বরী সার্কেলস্থ এপিক প্রপার্টিজের প্রধান কার্যালয়ে এই উপলক্ষ নানান আয়োজনে উদযাপন করেছে প্রতিষ্ঠানটি। বর্ষপূর্তির কেক কেটে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।

এপিক প্রপার্টিজের চেয়ারম্যান প্রকৌশলী এস এম লোকমান কবির, পরিচালক প্রকৌশলী আনোয়ার হোসেন, হেড অব ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশনস প্রকৌশলী প্রকাশচন্দ্র ঘোষ, হেড অব একাউন্টস আব্দুল কাইয়ুম, হেড অব সেলস এন্ড মার্কেটিং খুরশিদ আলম, হেড অব আর্কিটেক্টস- আর্কিটেক্ট সাইফুল ইসলাম, হেড অব প্রকিউরমেন্ট আজিজুর রাহমান, হেড অব এইচআর এন্ড এডমিন কাজী আরিফ’সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-করমচারীগণ অনুষ্ঠানে যোগ দেন।

এসময় প্রকৌশলী এস এম লোকমান কবির বলেন, ‘বিগত দিনে আমরা হাজারের অধিক মানসম্পন্ন ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস চাহিদা অনুযায়ী গ্রাহকদের হাতে তুলে দিতে সমর্থ হয়েছি। আগামীতে আমরা আকর্ষণীয় লোকেশনে আরো নতুন নতুন প্রকল্প নিয়ে গ্রাহকদের সামনে হাজির হবো। বিগত বছরগুলিতে এপিক প্রপার্টিজের প্রকৌশল টিম’সহ অন্যান্য কর্মকর্তাদের সৃষ্টিশীল ও যুগোপযোগী পরিকল্পনার সফল বাস্তবায়নের প্রতিচ্ছবি স্বরূপ সম্মানিত গ্রাহকদের আস্থাভাজন হিসেবে আজকে এপিক প্রথম সারির রিয়েল এস্টেট কোম্পানী হিসেবে খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে।

এছাড়া সকল গ্রাহক, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ীসহ এপিক টীমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এপিক প্রপার্টিজের পরিচালক প্রকৌশলী আনোয়ার হোসেন । তিনি আরো বলেন, ‘স্বপ্ন যাত্রার ১৬ বছর-এ পদার্পণ করেছে এপিক প্রপার্টিজ। সূদূর পথচলায় এপিক প্রপার্টিজ গ্রাহকদের আস্থা অর্জনের পাশাপাশি দেশের আবাসন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সময়ের সাথে সাথে এপিক প্রপার্টিজের প্রত্যেকটি নতুন প্রকল্পে আধুনিকতার সন্নিবেশ ঘটানো অব্যাহত থাকবে।’

আরও পড়ুন

সর্বশেষ