সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ৫৮তম ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বায়েজিদ আরেফিন নগরে সাদার্ন ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা অনুষ্ঠিত হয়। সাদার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ট্রাস্ট ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী ও শফিক উদ্দিন, ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সালাম, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী, ফেরদৌস খান আলমগীর এবং প্রফেসর ড. ইসরাত জাহান।
সাদার্ন ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত




