সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়হাসিনা : এ ডটার’স টেলে বানান ভুল, যমুনা ফিউচার ব্লকবাস্টারকে লিগ্যাল নোটিশ

হাসিনা : এ ডটার’স টেলে বানান ভুল, যমুনা ফিউচার ব্লকবাস্টারকে লিগ্যাল নোটিশ

southeast

বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্ম নিয়ে বানানো তথ্যচিত্র ‘হাসিনা : এ ডটার’স টেল’-এর প্রদর্শনীতে ‘TALE’ বানান ভুল করায় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

১৮ নভেম্বর বাংলাদেশ আওয়ামী ব্রিটিশ ল স্টুডেন্টস-এর সাবেক সাধারণ সম্পাদক সাদ আল আলম চৌধুরীর পক্ষে ব্যারিস্টার নওরোজ এম আর চৌধুরী রেজিস্ট্রি ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন যমুনা ফিউচার পার্কের ঠিকানায়।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে বানানো তথ্যচিত্রের নাম ‘HASINA- A DAUGHTER’S TALE’, কিন্তু ব্লকবাস্টার তাদের প্রদর্শণীতে ‘HASINA- A DAUGHTER’S TAIL’ হিসেবে লিখেছে। যা প্রধানমন্ত্রীর নামের সম্মান ও মানহানি ঘটেছে।

 ব্লকবাস্টার সিনেমা হলের এ ভুলের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানের যে ক্ষতি হয়েছে তা ১ হাজার কোটি টাকার কম নয় বলেও নোটিশে উল্লেখ করা হয়। একই সঙ্গে নোটিশপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে ভুলের জন্য ব্লকবাস্টার কর্তৃপক্ষকে জনসম্মুখে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

এই প্রামাণ্য চিত্র যেসব প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হচ্ছে তার মধ্যে একটা যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলকে। বঙ্গবন্ধু কন্যার উপর বানানো চিত্র যতটা গুরুত্ব এবং সম্মানের সাথে প্রদর্শন করা উচিত তা দেখা যায় নাই এই সিনেমা হলের কর্মীদের মাঝে। তারা এতটাই গাফিলতি প্রদর্শন করে প্রামাণ্য চিত্রের নাম টাও ঠিক মত প্রদর্শন করে নাই তারা স্ক্রিনে। বঙ্গবন্ধু কন্যার উপর বানানো এই প্রামাণ্য চিত্রের বানানের ভুল দেশের যেকোন সাধারণ মানুষকেই  ক্ষুব্দ করে তোলা স্বাভাবিক ।

আরও পড়ুন

সর্বশেষ